ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত এক দিনের হিসাবে এটি রেকর্ড প্রাণহানি। এ সময় ডেঙ্গু নিয়ে ১ হাজার ৫৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, নতুন করে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৯৬ জন, দক্ষিণ সিটিতে ১৩৪ জন ভর্তি হন। এছাড়া ঢাকা বিভাগে ৪০৮ জন হাসপাতালে ভর্তি হন।
খুলনায় ২৪২ জন, বরিশাল বিভাগে ১৪২ জন, চট্টগ্রাম বিভাগে ১১৭ জন ও ময়মনসিংহে ৭৭, রংপুরে ৭১ জন, রাজশাহীতে ১১৬ এবং সিলেটে ৮ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ পর্যন্ত বিভাগের হিসাবে সর্বোচ্চ রোগী হয়েছে খুলনা বিভাগে, ৭ হাজার ২৯৮ জন।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৩০ জনের মৃত্যু হয়েছে।
আই/এ