রাজধানী

রাজধানীতে একদিনে নারীসহ পাঁচ মরদেহ উদ্ধার

রাজধানীতে পৃথক স্থান থেকে নারীসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে এক পুরুষ আইনজীবীর মরদেহ তার বাসা থেকে উদ্ধার করা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে বিকালের মধ্যে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামিল হোসেন বলেন, সকাল ১০টার দিকে পুরান ঢাকার লালবাগের শহীদনগরের বউবাজার ৩ নম্বর গলির ১০/১ নম্বর বাসার দ্বিতীয় তলার ভাড়া বাসা থেকে মুহাম্মদ আনোয়ার হোসেন নামে এক আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। দুই থেকে তিন দিন আগে বৈদ্যুতিক শর্ট সা‌র্কিট বা স্ট্রোক ক‌রে তার মৃত্যু হতে পারে ধারণা করা হচ্ছেময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে

পুলিশ তার স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।

বেলা ১১টা ৫০ মিনিটের দিকে জাতীয় ঈদগাহের প্রধান ফটকের ফুটপাত ও কদম ফোয়ারা মোড় এলাকা থেকে অজ্ঞাত দুজনের মরদেহ  উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। এর মধ্যে একজনের বয়স আনুমানিক ৬৫ বছর এবং অন্যজনের বয়স প্রায় ৪৫ বছর। ওই দুইজন ভবঘুরে ছিলো বলে স্থানীয়রা জানিয়েছেন।

এছাড়া  দুপুরের দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের  অপেক্ষাগারের পাশ থেকে একজন অজ্ঞাত পুরুষের (৭০) মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত এই ব্যক্তিও ভবঘুরে ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

অপর এক ঘটনায়, বিকেলের দিকে রাজধানীর আদাবর এলাকা থেকে এক নারীর মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করে পুলিশআদাবর ১০ নম্বরের হাক্কার মোড় এলাকার খাল থেকে থেকে মরদেহের খণ্ডিত মাথা, দুই হাত ও পা বিচ্ছিন্ন দেহ উদ্ধার করা হয়।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান,  মরদেহটির পরনে মেরুন রঙের জামা এবং জলপাই রঙে পায়জামা পরিহিত ছিল। দেহ থেকে জামার হাতাসহ বিচ্ছিন্ন করা হাত ও বিচ্ছিন্ন মাথাসহ দেহটি একটি কালো ব্যাগে ভরে কে বা কারা খালে ফেলে গেছে। তবে মরদেহটির পা এখনও উদ্ধার হয়নি। নারীর পরিচয় শনাক্তে সিআইডির ফরেনসিক টিম কাজ করছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #পাঁচ মরদেহ #রাজধানী