জাতীয়

স্পিকারের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ, গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়

দেশের গণতান্ত্রিক ইতিহাস ও সংগ্রাম তুলে ধরে স্পিকার বলেন, দীর্ঘদিন শোষণ-বৈষম্য এবং বিগত আমলের গুম, খুন ও প্রহসনের নির্বাচনে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। পরবর্তীতে ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশ স্বৈরাচারমুক্ত হয় এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে দেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদে আরও বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতি অনেকাংশেই টেকসই জ্বালানির ওপর নির্ভরশীল বাংলাদেশের অর্থনৈতিক ও টেকসই জ্বালানি নিরাপত্তার স্বার্থে উপকূলীয় অঞ্চলে নতুন তেল-গ্যাস কূপ অনুসন্ধান এবং আধুনিক সার কারখানা স্থাপনে যৌথ বিনিয়োগের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

স্পিকার বাংলাদেশের সামুদ্রিক সম্পদ অনুসন্ধানে জার্মানির বিশেষজ্ঞ দলকে আমন্ত্রণ জানান। এ সময় জার্মান দূতাবাস এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন

বৈঠকে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সর্বোচ্চ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন জার্মান রাষ্ট্রদূত বলেন, উভয় দেশই গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করে এবং সাম্প্রতিক নির্বাচনে জার্মান পর্যবেক্ষক দলের সক্রিয় অংশগ্রহণ দুই দেশের সম্পর্ককে নতুন মাত্রা দিয়েছে

রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ আরও বলেন, বাংলাদেশ দীর্ঘ সময়ের স্বৈরাচারী শাসন থেকে মুক্ত হয়ে একনায়কতন্ত্র থেকে পুনরায় গণতন্ত্রের পথে যাত্রা সুগম করেছে। বর্তমান নির্বাচিত সরকারের সামনের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় জার্মান সরকারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি

সাক্ষাৎ অনুষ্ঠানে রাষ্ট্রদূত ড. রুডিগার ও স্পিকার হাফিজ উদ্দিন ছাড়াও জার্মান দূতাবাসের প্রতিনিধি এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #হাফিজ উদ্দিন আহমদ #জার্মান রাষ্ট্রদূত #সাক্ষাৎ