পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে ঢাকা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের এ অবস্থানের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র মক্কা আল-মুকাররমা এবং সৌদি আরবের অন্যান্য পবিত্র স্থানগুলোর প্রতি বাংলাদেশের গভীর শ্রদ্ধা রয়েছে। এসব স্থানের পবিত্রতা ও নিরাপত্তা রক্ষার বিষয়ে সৌদি আরবের পাশে থাকার কথা জানিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়েছে, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও সুরক্ষা সব সময় পূর্ণাঙ্গভাবে সম্মান ও নিশ্চিত করতে হবে।
এসি//