গাজীপুরের কড্ডা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পিকআপভ্যানের ধাক্কায় পিকআপভ্যান চালক সৈকত হোসাইন (২৩) নিহত হয়েছেন। এঘটনায় পিকআপভ্যানটির এক সহকারী গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইলর কড্ডা এলাকা অংশে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সৈকত হোসাইনের বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বেরনাইয়া মোল্লাবাড়ী গ্রামে। তিনি ওই এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে।
পুলিশ জানায়, সকালে টাঙ্গাইলের দিকে যাচ্ছিল পিকআপভ্যানটি। কড্ডা এলাকায় পৌঁছালে সড়কের পাশে থেমে থাকা একটি ট্রাকের পেছনে সেটি সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক সৈকতের মৃত্যু হয়। গুরুতর আহত হন তার সহকারী।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও পিকআপভ্যানটি হেফাজতে নেয়। আহত সহকারীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোনাবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্বাস উদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এমএ//