আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের বিরুদ্ধে বিদ্যমান নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়ে ২০৩১ সাল পর্যন্ত বহাল রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই আইনের মাধ্যমে রাশিয়ার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের সুযোগ বাড়ানো হয়েছে।

হোয়াইট হাউস জানিয়েছে, গেল শুক্রবার ট্রাম্প ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ নামের বিলে স্বাক্ষর করেছেন।

নতুন আইনের আওতায় ইরানের জ্বালানি খাতের সঙ্গে সংশ্লিষ্ট বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ২০৩১ সাল পর্যন্ত ব্যবস্থা নিতে পারবে যুক্তরাষ্ট্র।

আইন অনুযায়ী, ইরানের পেট্রোলিয়াম কেনা, পরিবহন ও অর্থায়ন, বিমা-সংক্রান্ত ব্যবসা এবং দেশটির পেট্রোলিয়াম প্রকল্পে বিনিয়োগের সঙ্গে জড়িতদের ওপর এসব নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

তবে ইরান সরকার এসব নিষেধাজ্ঞাকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ হিসেবে আখ্যায়িত করেছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #ট্রাম্প