জাতীয়

চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশে দীর্ঘ তিন বছর নয় মাসের দায়িত্ব পালনের মেয়াদ শেষ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাথে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছানোর বিষয়ে আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী পদে বাংলাদেশের প্রতিনিধি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তাকে বিশেষ অভিনন্দন ও শুভেচ্ছা জানান। সেই সাথে বাংলাদেশের অব্যাহত উন্নয়ন অভিযাত্রায় চীনের নীতিগত সমর্থন বজায় রাখার পুনর্ব্যক্ত করেন তিনি।

কূটনীতির এই ধারা বজায় রাখতে চলতি বছরের শেষ নাগাদ চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী বাংলাদেশ সফর করতে পারেন বলেও জানান বিদায়ী রাষ্ট্রদূত

মেয়াদকালে বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্ক জোরদারে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের ভূয়সী প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তিনি উল্লেখ করেন, রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকালে ঢাকা-বেইজিং মধ্যকার মেলবন্ধন শেয়ার্ড কমিউনিটির পর্যায়ে পৌঁছেছে। পাশাপাশি দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও গতিশীল করতে প্রতিমন্ত্রী পর্যায়ের ২+২ মেকানিজম চালু হতে যাচ্ছে চালু হতে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি

বাংলাদেশে নিজের কাজের অভিজ্ঞতাকে অত্যন্ত সম্মানজনক হিসেবে অভিহিত করে চীনা রাষ্ট্রদূত সবাইকে ধন্যবাদ জানান। বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বিদায়ী রাষ্ট্রদূতের আগামী জীবনের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #পররাষ্ট্র প্রতিমন্ত্রী #হুমায়ুন কবির #চীনের রাষ্ট্রদূত #ইয়াও ওয়েন