স্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, হাসপাতালে ১০৩৩

ছবি: এআই ছবি

দেশে গেল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৩ জন।

রোববার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল ২৪ ঘণ্টায় সারাদেশে ১ হাজার ১৪৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এ সময় ঢাকা বিভাগে দুজন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজনরে মোট ৪ জন মারা গেছেন।

এছাড়া গেল এক দিনে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৮৩০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গেল ১৫ মার্চ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজন হাম রোগে মৃতের সংখ্যা ৯৫৬ জন।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #হাম #হামের উপসর্গে মৃত্যু