রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর রোডের মিনা বাজারের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম এ তথ্য জানান।
স্থানীয়রা জানান, নিষিদ্ধঘোষিত একটি সংগঠনের কয়েকজন জড়ো হয়ে এই সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছেন। ককটেল বিস্ফোরণের পর পথচারীদের মধ্যে আতঙ্কে অনেকে ছোটাছুটি করতে থাকেন।
ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম জানান, আনুমানিক দুপুর সোয়া ১২টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর রোডের মিনা বাজারের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। পরে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। বিষয়গুলো তদন্ত করে দেখছি।
আর/আই