ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েক মিনিটের ব্যবধানে দুই জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুইজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ২টা ২০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ ও মল চত্বর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ঢাবি প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, “দুই জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে। দুজন আহত হয়েছে। একজন গুরুতর অবস্থায় আছে। গাড়িতে থাকা অবস্থায় মাথায় লেগেছে।"
তবে প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় তিনি জানাতে পারেননি।
আই/এ