জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রীর কথার জবাব দিলেন সালমান মুক্তাদির

স্বরাষ্ট্রমন্ত্রী দুপুরে সচিবালয়ে বলেছেন, ভাংচুর ও হামলার ঘটনায় সালমান মুক্তাদির কেন মামলা করে নি? এ কথার জবাবে সালমান মুক্তাদির বলেছেন,  গতকাল রাতে তাঁর স্টুডিওতে হামলার পর তিনি থানায় মামলা করতে গিয়ে ভোর চারটা পর্যন্ত অপেক্ষা করেছেন; কিন্তু মামলা নেওয়া হয়নি।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

সালমান মুক্তাদির বলেন, ‘আপনার এত বড় রেসপনসিবিলিটি থেকে আপনি যখন স্টেটমেন্টে বললেন যে মামলা দায়ের কেন করা হয় না, সালমান মুক্তাদির মামলা দায়ের করেন নাই। এই জিনিসটা কেন হাস্যকর এবং আপনাদের পুরো ডিপার্টমেন্ট, আপনাদের পুরো সরকারকে কীজন্য এখানে এত ছোট করে ফেললেন’।

তিনি বলেন, ‘আমি যে গতকালকে চারটা পর্যন্ত এতগুলো মানুষ নিয়ে আপনার থানাতে বসে ছিলাম, ক্যান্টনমেন্ট থানায় গত রাত চারটা পর্যন্ত, আমি টায়ার্ড হয়ে বাসায় ফেরত আসলাম, যেখানে আমার মাথা ঠিক থাকার কথা না, তখনো এসে আজকে দুপুর পর্যন্ত মামলা করা হয় নাই। আনটিল থিংস গট ভাইরাল অ্যান্ড আপনার স্টেটমেন্ট আসে, এর আগপর্যন্ত মামলা আসলেও কেন দায়ের করা হয় নাই, এই প্রশ্নটা আমার আপনার কাছে থাকার কথা। দেশবাসীকে আপনারই অ্যানসার করতে হবে, কেন সালাহউদ্দিন আহমদের আন্ডারে মামলা দায়ের হয় নাই।’

তিনি আরও বলেন, ‘আপনি একজন স্বরাষ্ট্রমন্ত্রী। আপনার প্রত্যেকটা থানা, প্রত্যেকটা অথরিটি, প্রত্যেকটা অ্যাডমিন আপনার এক কল, এক বাটনের আন্ডারে। আপনি জানেনও না যে মামলা দায়ের করা হয়েছে। আপনার কাছে আপডেটটা নাই। আপনি কতটুকু ডিটাচড (বিচ্ছিন্ন) আপনার দেশের নাগরিকদের সঙ্গে, আপনার যে সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রোটোকল, সেটার সঙ্গে আপনি পুরোপুরি ডিটাচড, আপনি জানেন না, মামলা দায়ের করা হয়েছে।’

এদিকে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন জানিয়েছেন,  আজ রোববার সকাল সাড়ে আটটায় এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #সালমান মুক্তাদির