বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে চট্রগ্রাম বিভাগের ৫ জেলায় ভারী বৃষ্টিপাত ও পাহাড় ধসের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা আবহাওয়াবিদ ড. ওমর ফারুকের সই করা এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মিয়ানমার ও তৎসংলগ্ন উত্তরপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপের প্রভাবে আজ সন্ধ্যা ০৬ টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। জেলাগুলো হচ্ছে, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম।
আই/এ