দুর্নীতি দমন কমিশনের দুই মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগে দুই মামলা রয়েছে।
রোববার (১৮ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
সাবেক বিমান বাহিনী প্রধানের গ্রেপ্তারের খবর দুদক কীভাবে পেয়েছে, তা জানতে চাইলে আকতারুল ইসলাম বলেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য তিনি এখনও পাননি। দুদক সচিব সংবাদ সম্মেলন করে বিষয়টি জানাবেন।
তবে দুদক সূত্র বলছে, ইন্টারপোল এক মেইলে জানিয়েছে গত ১৫ অক্টোবর তাকে গ্রেপ্তার করে কাতারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে ২০২৫ সালের ২৭ জুলাই শেখ আব্দুল হান্নান দম্পতির বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়। মামলায় তাদের বিরুদ্ধে ৫ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন এবং ২৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়।
আই/এ