শারদীয় দুর্গোৎসবের অষ্টমী পূজা উপলক্ষে আজ সোমবার (১৯ অক্টোবর) সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
সংগঠনটির সভাপতি এনামুল হক খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের অষ্টমী পূজা উপলক্ষে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান পুরো দিন বন্ধ থাকবে। এ সিদ্ধান্ত কার্যকর করতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেছে বাজুস।
এসি//