দেশজুড়ে

রামেক হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি স্থগিত

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা তাদের কর্মবিরতি স্থগিত করেছেন। আগামীকাল সকাল থেকে কাজে যোগ দেবেন বলে জানিয়েছেন তারা। এর আগে পাঁচদফা দাবিতে বুধবার গতকাল সকাল থেকে কর্মবিরতি শুরু করেন হাসপাতালের প্রায় ২৫০ জন ইন্টার্ন চিকিৎসক। এতে ভোগান্তির মধ্যে পড়েন রোগীরা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকেএম মাসুদ-উল-ইসলামের সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত নেন তারা।

হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ জানান, নিজেদের দাবি-দাওয়া নিয়ে ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের পরিচালকের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন। এরপর ইন্টার্ন চিকিৎসকরা তাদের কর্মবিরতি স্থগিত করেছেন।

ইন্টার্ন চিকিৎসকদের দাবিগুলোর মধ্যে রয়েছে, ভর্তি ওয়ার্ডে পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা, ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা, রোগীর সঙ্গে দুজনের বেশি স্বজনকে প্রবেশ করতে না দেওয়া, ভর্তি ও ভর্তির পরের দিন সব ওয়ার্ডে আনসার সদস্যদের সক্রিয় উপস্থিতি নিশ্চিত করা এবং অনতিবিলম্বে ক্যাজুয়ালিটি বিভাগ চালু করা

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #রামেক