রাজধানীর মিরপুর এলাকা থেকে ৯ লাখ ২৫ হাজার টাকার জালনোটসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।
ডিএমপির জনসংযোগ বিভাগ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১১ নভেম্বর) স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) একটি দল মিরপুর মডেল থানা এলাকায় অভিযান চালায়।
এসময় মোঃ আরিফুল আলম খান (৪৫)। নামে একজনকে উল্লেখিত পরিমান জ্বাল টাকাসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।