স্বাস্থ্য

নিয়োগ পাচ্ছেন এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী : জুবাইদা রহমান

রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। তাদের ৮০ শতাংশই নারী বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট চিকিৎসক জুবাইদা রহমান।

শনিবার (১৪ নভেম্বর)  রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ইন্সটিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনেয়িশিয়েটিভসের (আইদেশি) এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন , বাংলাদেশের ৯০ হাজারের বেশি গ্রামের লাখ লাখ নারী এমন সব রোগে ভুগছেন, যেগুলো প্রতিরোধ করা সম্ভব। তবে স্বাস্থ্য খাতে বছরের পর বছর অবহেলার কারণে এসব রোগ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা যথাযথভাবে উৎসাহিত করা হয়নি। 

নতুন স্বাস্থ্যকর্মীরা দেশজুড়ে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যবিষয়ক জ্ঞান ও রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা পৌঁছে দিতে সহায়তা করবে।

আইদেশি‘র প্রশংসা করে জুবিইদা রহমান বলেন, জনস্বাস্থ্য উন্নায়নে রোগ প্রতিরোধের জ্ঞান মানুষের কাছে পৌঁছে দিতে গবেষণা প্রতিষ্ঠানের ভূমিকা অন্যতম । গত ১২ বছর ধরে আইদেশি সেই কাজটি আস্তার সাথে করে আসছে।

তরুণ বিজ্ঞানীদের উদ্দেশে চিকিৎসক জুবাইদা রহমান, ‘কাজের ধীরগতির কারণে তারা হয়তো কিছুটা হতাশ হতে পারেন। কিন্তু তাদের এটি ভেবে গর্বিত হওয়া উচিত যে, তাদের এই কাজ অসংখ্য মানুষকে একটি সুস্থ জীবনযাপন করতে সাহায্য করছে।’

এ সময় তিনি আইদেশির প্রতিষ্ঠাতা ও প্রধান ফেরদৌসী কাদরী এবং প্রতিষ্ঠানটির সব বিজ্ঞানী ও কর্মীদের আন্তরিক প্রশংসা ও অভিনন্দন জানান।

এমজে/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন #জুবাইদা রহমান