আর্কাইভ থেকে আওয়ামী লীগ

ইউএনও’র বাসায় হামলাকারীদের ছাড় দেয়া হবে না : ওবায়দুল কাদের

ইউএনও’র বাসায় হামলাকারীদের ছাড় দেয়া হবে না : ওবায়দুল কাদের

বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসায় হামলার ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে মহিলা আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের আরো বলেন, ‘বরিশালের ঘটনা প্রধানমন্ত্রীকে জানিয়েছি। আমি এই অনুষ্ঠানে আসার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। আমি পুলিশ কমিশনারের সঙ্গেও কথা বলেছি। পুলিশ জানিয়েছে তারা ১৫ জনকে গ্রেপ্তার করেছে। দোষীদের ধরতে অভিযান চলছে। নেত্রীর নির্দেশে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী’।

এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না এমন কড়া হুঁশিয়ারি দিয়ে ওবায়দুল কাদের বলেন, এটা আওয়ামী লীগ, এটা বিএনপি নয়। নিজেদের দলের কেউ অপরাধ করলে শাস্তি দেওয়ার দৃষ্টান্ত বিএনপিতে নেই। আওয়ামী লীগ আমলে শেখ হাসিনা এমন ভুরি ভুরি দৃষ্টান্ত দিয়েছেন। আপন লোকদের শাস্তি দিয়ে জেলে পাঠিয়ে প্রমাণ দিয়েছেন।

বুধবার (১৮ আগস্ট) মধ্যরাতে শোক দিবসের ব্যানার অপসারণের ঘটনায় সিটি করপোরেশন ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে উপজেলা কর্মকর্তাদের সংঘর্ষ হয়।

এমএম/

এ সম্পর্কিত আরও পড়ুন #ইউএনওর #বাসায় #হামলাকারীদের #ছাড় #দেয়া #হবে # #ওবায়দুল #কাদের