আর্কাইভ থেকে দেশজুড়ে

নাটোরে কিশোরের নখ উপড়ে ফেলার ঘটনায় গ্রেপ্তার ২

নাটোরে কিশোরের নখ উপড়ে ফেলার ঘটনায় গ্রেপ্তার ২

নাটোরে মধ্যযুগীয় কায়দায় প্লাস দিয়ে এক দোকান কর্মচারীর আঙুলের নখ উপড়ে ফেলার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সুমন ও মো. আবির।
 
এই মামলাটি দায়ের করেন মো. ফয়সাল হোসেনের দোকান মালিক আব্দুল সালাম। 

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, ঘটনার পরপরই পুলিশ দু'জনকে গ্রেপ্তার করে। একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন #নাটোরে #কিশোরের #নখ #উপড়ে #ফেলার #ঘটনায় #গ্রেপ্তার #২