আর্কাইভ থেকে বাংলাদেশ

বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত

বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে লিটন বিশ্বাস (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

গেলো শনিবার (৫ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বিলগাথুয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবীদ হাসান।

তিনি জানান, লিটন বিশ্বাস ভারত থেকে মালামাল নিয়ে বিলগাথুয়া সীমান্ত দিয়ে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা ৭টার দিকে বিএসএফ সদস্যরা তাকে গুলি করে হত্যা করে। হত্যার পর মরদেহ তারা নিয়ে যায়।

তিনি আরও বলেন, ভারতের হোগলবাড়িয়া থানা থেকে ফোন করেছিল। একজনের মরদেহ সেখানে আছে বলে নিশ্চিত করেছে। তারা হোয়াটসঅ্যাপে তার ছবিও পাঠিয়েছে। তবে এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বক্তব্য জানা যায়নি।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন #বিএসএফের #গুলিতে #এক #বাংলাদেশি #নিহত