আর্কাইভ থেকে বাংলাদেশ

যশোর বোর্ডের এসএসসির বাংলা ২য় পত্রের এমসিকিউ পরীক্ষা স্থগিত

যশোর বোর্ডের এসএসসির বাংলা ২য় পত্রের এমসিকিউ পরীক্ষা স্থগিত

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতায় চলমান এসএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ।

রুটিন অনুযায়ী শনিবার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা হওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার নড়াইলের কালিয়া উপজেলার একটি পরীক্ষাকেন্দ্রে বাংলা প্রথম পত্রের পরীক্ষার সময় বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ প্রশ্ন বিতরণ করা হয়। এ কারণে তা স্থগিত করা হয়েছে।

এ বিজ্ঞপ্তিতে এ কথা জানান পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র।

তবে রুটিন অনুযায়ী শনিবার বাংলা ২য় পত্র (সৃজনশীল) বেলা ১১ টা থেকে দুপুর ১২ টা ৪০ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বলেন, পরীক্ষা নিয়ে কোন বির্তক সৃষ্টি যাতে না হয় সেই কারণেই এই সিন্ধান্ত। আন্তঃশিক্ষাবোর্ডের সঙ্গে আলোচনা করে বাংলা ২য় পত্রের এমসিকিউ পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে

তিনি আরও বলেন, প্রশ্নপত্র এমন ত্রুটিতে কেন্দ্র সচিব বা কেন্দ্র সংশিষ্টদের কোন ভূমিকা দেখছি না। যেখান থেকে প্রশ্নপত্র প্যাকেটজাত করেছে সেখান থেকে এই সমস্যা সৃষ্টি হয়েছে। তার পরেও বোর্ড ও আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন তদন্ত করবে।

এ সম্পর্কিত আরও পড়ুন #যশোর #বোর্ডের #এসএসসির #বাংলা #২য় #পত্রের #এমসিকিউ #পরীক্ষা #স্থগিত