জনদুর্ভোগ

রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্ন হবার কারণ জানালো তিতাস

অবৈধ গ্যাংস সংযোগ বিচ্ছিন্ন করার কার্যক্রম চলমান থাকায় রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে। অনাকাঙ্খিত এ ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তবে পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হবে সে বিষয়ে কিছু জানায়নি সংস্থাটি।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তারা

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর শনির আখড়া, রায়েরবাগ, হাবিব নগর এলাকায় উচ্চচাপ বিশিষ্ট গ্যাস পাইপলাইন থেকে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার কাজ চলছে। এ অবস্থায় ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সরবরাহে বিঘ্ন ঘটায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করছে।

এদিকে টানা ৭ দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রায়েরবাগ-শনির আখড়া এলাকায় বসবাসরতরা।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #তিতাস গ্যাস