ক্যাম্পাস

রাজধানীর সাতরাস্তা মোড় অবরোধ, তীব্র যানজট

দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা প্রকৌশলীদের পাশাপাশি বিএসসি প্রকৌশলীদের নিয়োগের বিধান করার সুপারিশের প্রতিবাদে রাজধানীর সাতরাস্তার মোড় অবরোধ করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে সাতরাস্তা ও আশপাশের সড়কে তীব্র যানজট দেখা দেয়।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ সড়ক অবরোধ শুরু হয়। বিকেল ৩-২০ মিনিটে অবরোধ প্রত্যাহার করেন শিক্ষার্থীরা। ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) তানিয়া সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।

কারিগরি ছাত্র আন্দোলনের সদস্য আরিফ বিল্লাহ বলেন,১০ম গ্রেডে সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা আবেদন করার সুযোগ পান। তবে বর্তমান সরকার উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ডিগ্রিধারীদের নিয়োগ দেওয়ার সুপারিশ করেছে বলে তাঁরা জানতে পেরেছেন। এ সুপারিশ বাতিল না করলে আরও কঠোর কর্মসূচী দেয়ার ঘোষণা দেন তারা

এদিকে অবরোধ তুলে নেয়া হলেও আশপাশের সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #সাতরাস্তা