জাতীয়

দুই-একদিনের মধ্যে সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ হবে : প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ভোটগ্রহণের আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এছাড়া আগামী দুই-একদিনের মধ্যেই অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ করা হবে

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 

প্রেস সচিব বলেন, বিগত ১৮ মাসে দেশের গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করেছে এবং যেকোনও সংবাদ বা মন্তব্য প্রকাশের ক্ষেত্রে কোনও বাধা ছিল নাএটিই এই খাতের সবচেয়ে বড় সংস্কারডিজিটাল বা সাইবার নিরাপত্তা আইনের মতো কালো আইন বাতিল করা আমাদের সরকারের অন্যতম বড় সাফল্য। এই একটি আইন দিয়ে আগে সংবাদপত্রের কণ্ঠরোধ করা হতো। আমরা সেই আইন বিলুপ্ত করেছি।

তিনি বলেন,  বিগত সরকারের সময় যেসব মিডিয়া হাউজ বন্ধ করে দেওয়া হয়েছিল, আমরা সেগুলো পুনরায় চালুর ব্যবস্থা করেছি। অনেক চাপ থাকা সত্ত্বেও আমাদের সময়ে কোনও একটি মিডিয়া হাউজও বন্ধ হয়নি। সবাই নির্বিঘ্নে এবং অবাধে কাজ করতে পেরেছেন। এটি আরেকটি বড় সংস্কার

তিনি আরও বলেন, আওয়ামী লীগ খালি অনলাইনে আছে। অনলাইনে থাকার কারণ হচ্ছেওরা এত টাকা বাইরে নিয়ে গেছে, তো ওইখান থেকে একটু একটু হম্বিতম্বি করে আর কীতাদের কোন জনসমর্থন আছে কি না জানা নেই।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রেস সচিব