কমনওয়েলথ অবজারভার গ্রুপের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (০৯ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ২৩ সদস্যের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

দলটির নেতৃত্বে ছিলেন কমনওয়েলথ অবজারভার গ্রুপের চেয়ার এবং ঘানার সাবেক রাষ্ট্রপতি এইচ.ই. নানা আকুফো-আডো।
সাক্ষাতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।
এসি//