রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে ১২টি পেট্রোল বোমা ও ১৫টি ককটেল উদ্ধার করেছে র্যাব।
মঙ্গলবার (১০ফেব্রুয়ারী) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম এলাকায় র্যাব-৫ এর একটি দল এগুলো উদ্ধার করে। আজ বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে ১২টি পেট্রোল বোমা ও ১৫টি ককটেল উদ্ধার করা হয়। আইনি ব্যবস্থা নিতে উদ্ধারকৃত পেট্রোল বোমা ও ককটেল চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে।
আই/এ