দেশজুড়ে

ব্যালট পেপারের বদলে সাদা কাগজ জমা দিয়ে শাস্তি পেলো যুবক

বায়ান্ন প্রতিবেদন

কুষ্টিয়ার মিরপুরে ভোটের ব্যালট বাক্সে জমা না দিয়ে কেন্দ্র ত্যাগের চেষ্টা করার দায়ে শাহিন মালিথা (২৮) নামে এক যুবককে তিন বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে; অনাদায়ে আরও ১৫ দিনের সাজা ভোগ করতে হবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে সদর উপজেলার তালবাড়ীয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনাটি ঘটে। দণ্ডপ্রাপ্ত শাহিন মালিথা তালবাড়ীয়া ইউনিয়নের নওদা গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল মালিথার ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে, শাহিন ব্যালট পেপার বাক্সে না ফেলে সাদা কাগজ জমা দিয়ে কেন্দ্র ত্যাগের চেষ্টা করেন। পুলিশ বিষয়টি লক্ষ্য করে তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে দোষ স্বীকার করার পর দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে দণ্ড দেন।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজমুল ইসলাম এ ঘটনা নিশ্চিত করেছেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #কুষ্টিয়া #কারাদণ্ড #ভোট #ব্যালট #জরিমানা