রাজধানী

ঢাকা ১৩ আসন, মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই

ঢাকা ১৩ আসনে ১৩০টি কেন্দ্রের মধ্যে ৫৮ কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এ আসনে  ধানের শীষ প্রতীক নিয়ে ববি হাজ্জাজ পেয়েছেন ৩৩,৭৬৪ ভোট। অপর দিকে বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুল হক (রিকশা) প্রতীক নিয়ে পেয়েছেন ৩৩,৪৩৩ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। 

ঢাকা ১৩ আসনে পুরুষ ভোটার ২০৯৮১২ এবং নারী ভোটার রয়েছেন ১৯৮৯৭১। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওয়ার্ড নম্বর২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪ নিয়ে গঠিত ঢাকা ১৩ আসন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ববি হাজ্জাজ