জাতীয়

সংসদে বসা মাত্রই ‘হ্যাঁ’ কার্যকর হবে : পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন,জুলাই সনদ বাস্তবায়নের জন্য শপথ নেওয়ার কোনো প্রয়োজন নেই। জাতীয় সংসদে বসা মাত্রই হ্যাঁকার্যকর হবে। তবে নাভোট অনুযায়ী পার্লামেন্টে আলোচনা হবে। যেখানে নোট অব ডিসেন্টদেওয়া হয়েছে, সে বিষয়ে সংসদে সিদ্ধান্ত নেওয়া হবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা  বলেন।

শহীদ বেদিতে মব সৃষ্টির প্রসঙ্গে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘যারা মব সৃষ্টি করে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে এবং বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে, তারা দেশের শত্রুতে পরিণত হবে।

তিনি বলেন, মব কালচার থেকে ফিরে সবাইকে দায়িত্বশীল অবস্থান থেকে কাজ করতে হবে। সরকার ও দেশকে সহযোগিতার জন্য কাজ করতে হবে। কেউ যদি এর বাইরে কিছু করতে চান, সেটার দায়-দায়িত্ব তাদের উপরই বর্তাবে। এর জন্য তারাই দায়ী হবেন।

তিনি আরও বলেন, আমাদের মতপার্থক্য থাকতে পারে। সব ইস্যুতে বিরোধিতা না করে দেশ গড়ার স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

এসময় লক্ষ্মীপুর জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #পানিসম্পদ মন্ত্রী