রাজনীতি

হাসপাতালে ভর্তি সেলিমা রহমান

বায়ান্ন প্রতিবেদন

হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সেলিমা রহমান রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তিনি সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তার পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।

উল্লেখ্য, সেলিমা রহমান বিএনপির একজন নিবেদিতপ্রাণ নেত্রী হিসেবে পরিচিত। তার অসুস্থতার খবরে দলের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #হৃদরোগে আক্রান্ত #বিএনপি #সেলিমা রহমান