সৌদি আরবের জেদ্দায় বৃহত্তর কুমিল্লা সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহরের একটি অভিজাত হোটেলের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী কুমিল্লাবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সমিতির সভাপতি কাজী নেয়ামুল বশিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেদ্দা কনসুলেটের শ্রম ও কর্মসংস্থান বিষয়ক দ্বিতীয় সচিব রফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক হুমায়ূন কবির।
এসময় মঞ্চে উপস্থিত ছিলেন সংগঠনের পৃষ্ঠপোষক তাজুল ইসলাম মজুমদার, এ কে খন্দকার আজাদ, মনির হোসেন আমির, জালাল আহাম্মদ, ইনভেস্টাস অ্যাসোসিয়েশনের সদস্য সচিব হাজী সালাউদ্দিন আহম্মদ ভুঁইয়া, আরিফ ভূঁয়া ও মিরন মনি। এছাড়া প্রকৌশলী আশরাফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হানিছ সরকার উজ্জ্বল, বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হুমায়ুন কবির, সদস্য সচিব হাবিবুর রহমান বেপারী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান, মেহেদী হাসান সোহাগ, জহির আহমেদসহ গণমাধ্যমকর্মী ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন আবদুস জাহের জালাল। শেষে রোজার গুরুত্ব নিয়ে আলোচনা ও দোয়া পরিচালনা করেন অলি আহমদ খান।
আয়োজকরা জানায়, সংগঠনটি অরাজনৈতিক ও সামাজিক কার্যক্রমে নিবেদিত। ২০০৬ সাল থেকে প্রবাসে বিভিন্ন অসহায় মানুষের সহায়তা এবং প্রবাসীদের মরদেহ দেশে পাঠানোর কাজে তারা সক্রিয় ভূমিকা রেখে আসছে।
এমএ//