দমকা বাতাসের পর মুষলধরে মৌসুমের প্রথম শিলাবৃষ্টিতে ভিজেছে রাজধানীসহ আশপাশের এলাকা। শিলাবৃষ্টির কারণে বন্ধ রয়েছে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচ।
শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় রাজধানী জুড়ে শুরু হয় এ বৃষ্টি।
এদিকে দমকা হাওয়া ও বৃষ্টির কারণে রাস্তাঘাটে চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। অনেক পথচারী ও যানবাহনকে নিরাপদ আশ্রয় নিতে দেখা যায়। তবে বৃষ্টির ফলে দিনের তীব্র গরম থেকে কিছুটা স্বস্তি পেয়েছেন নগরবাসী।
এদিকে আজ সকালে দেশজুড়ে বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিস জানিয়েছে, প্রাক-মৌসুমি এই সময়টিতে দিনের তাপমাত্রা বেশি থাকলেও মাঝেমধ্যে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এসব ঝড়ে সাধারণত প্রবল বাতাস, বজ্রপাত ও অল্প সময়ের জন্য ভারী বৃষ্টিপাত হয়।
আই/এ