ঢাকাসহ ৫ বিভাগে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
রোববার (২৬ এপ্রিল) আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ পূর্বাভাস দেয়া হয়েছে।
এতে বলা হয়, আজ দুপুর ১২টা থেকে পরবর্তীতে ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, সিলেট ও ময়মসিংহ বিভাগের উপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম অথবা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কি.মি. বা তার অধিক বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ সময় ঝড়ের সাথে বিক্ষিপ্তভাবে বজ্রপাত ও শিলাবৃষ্টি হতে পারে।
আই/এ