জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে সাবেক প্রধান উপদেষ্টার ঈদ শুভেচ্ছা বিনিময়

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২১ মার্চ) সকালে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, সাক্ষাতে দুজন একে অপরকে ঈদের শুভেচ্ছা জানান।

এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। 

এর আগে প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে অংশ নেন। পরে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ঈদুল ফিতর #ঈদ #তারেক রহমান #প্রধানমন্ত্রী #ড. মুহাম্মদ ইউনূস।