জাতীয়

রেল দুর্ঘটনায় নিহতদের পরিচয় মিলেছে, প্রত্যেক পরিবারকে সহায়তার ঘোষণা সরকারের

কুমিল্লায় রেলক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় নিহতদের নাম-পরিচয় পাওয়া গেছে। এ ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ১ লাখ টাকা দেয়ার ঘোষণা দিয়েছেন  রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবএ ঘটনায় দুজন গেটম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার (২২ মার্চ) ঘটনাস্থল পরিদর্শনে শেষে প্রতিমন্ত্রী এ ঘোষণা দেন।

তিনি বলেন, ট্রেনের ধাক্কায় বাসের ১২ যাত্রী নিহতের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবেসরকারের চিন্তাভাবনা আছে অ্যানালগ পদ্ধতির পরিবর্তে ডিজিটাল পদ্ধতির রেলগেট করার। অরক্ষিত রেলগেটগুলো ঠিক করা দ্রুত সংস্কার কাজ করা হবে। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ে ও জেলা প্রশাসনের পক্ষ থেকে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ ঘটনায় নিহতরা হলেন- নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সালামত উল্লার ছেলে মো. বাবুল চৌধুরী (৫৩), ঝিনাইদহের মহেশপুরের পিন্টু মিয়ার স্ত্রী লাইজু আক্তার (২৬), তার দুই মেয়ে খাদিজা (৬) এবং মরিয়ম (৪), চুয়াডাঙ্গার জীবননগরের বিল্লাল হোসেনের ছেলে সোহেল রানা (৪৬), যশোরের চৌগাছের ফকির চাঁদ বিশ্বাসের ছেলে সিরাজুল ইসলাম (৬২) ও তার স্ত্রী কোহিনূর বেগম (৫৫), নোয়াখালীর সুধারাম এলাকার মোহাম্মদ সেলিমের ছেলে নজরুল ইসলাম রায়হান (৩৩), লক্ষ্মীপুর সদরের সিরাজউদ্দৌলার মেয়ে সায়েদা (৯), ঝিনাইদহ সদরের মুক্তার বিশ্বাসের ছেলে জোয়াদ বিশ্বাস (২০), মাগুরার মোহাম্মদপুর এলাকার ওহাব শেখের ছেলে ফচিয়ার রহমান (২৬) এবং চাঁদপুরের কচুয়া উপজেলার মমিনুল হকের ছেলে তাজুল ইসলাম (৬৮)।

কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজা হাসান বলেন, ‘জেলা প্রশাসনের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #কুমিল্লা #রেল