কুমিল্লায় রেলক্রসিংয়ে বাস-ট্রেনের সংঘর্ষে হতাহতের ঘটনায় দুই গেটম্যানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পদুয়ার বাজার রেলক্রসিংয়ের গেটম্যান হেলাল উদ্দিন ও মেহেদী হাসানকে আসামি করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
সোমবার (২৩ মার্চ) দুর্ঘটনায় নিহত সোহেল রানার খালা শেফালী আক্তার লাকসাম রেলওয়ে থানায় এ মামলা করেন । লাকসাম রেলওয়ে থানা (জিআরপি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল এ ঘটনায় গেটম্যান হেলাল উদ্দিন ও মেহেদী হাসানকে বরখাস্ত করা হয়। স্টেশন মাস্টারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছিলেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
আই/এ