দেশজুড়ে

বিএনপি অফিসে হামলা-ভাংচুর, আহত ১৫

পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদী উপজেলায় বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।  এতে প্রায় ১০/১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। বিএনপির বহিষ্কৃত নেতা জাকারিয়া পিন্টুর অনুসারীদের বিরুদ্ধে এ হামলার অভিযোগ উঠেছে।

সোমবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার পোস্ট অফিস মোড়ে অবস্থিত বিএনপির পার্টি অফিসে এ হামলার ঘটনা ঘটে। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার প্রনব কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপি নেতারা জানান, চাঁদ রাতে ঈশ্বরদী শহরের বিভিন্ন এলাকায় বিএনপির একাধিক নেতাকর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এসব ঘটনার প্রতিবাদে সোমবার দুপুরে পোস্ট অফিস মোড়ে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি নেতাকর্মীরা।

মিছিলটি খাইরুজ্জান বাবু বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে প্রতিপক্ষের হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে অন্তত ১০/১৫ জন নেতাকর্মী আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পরবর্তীতে হামলাকারীরা বিএনপির পার্টি অফিসে গিয়ে ভাঙচুর চালায় এবং অফিস তছনছ করে। এ সময় অন্তত তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায়  অতিরিক্ত পুলিশ সুপার প্রনব কুমারও আহত হন

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার প্রনব কুমার জানানএখন অবস্থা স্বাভাবিক রয়েছে। পুলিশ ও সেনা সদস্যরা পুরো শহর টহল দিচ্ছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #পাবনা