আন্তর্জাতিক

ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে, হামলা বন্ধের নির্দেশ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

যুদ্ধ শেষ করার বিষয়ে ইরানের সঙ্গে খুব ভালো ও ফলপ্রসূআলোচনা হয়েছে। আগামী ৫ দিন ইরানের বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনায় হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  তবে যুদ্ধ বন্ধের বিষয়ে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের কোন আলোচনা হয়নি বলে জানিয়েছে ইরান।

সোমবার (২৩ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, গত দুই দিনে তার প্রশাসন ইরানের সঙ্গে মধ্যপ্রাচ্যে আমাদের শত্রুতার একটি সম্পূর্ণ ও সার্বিক সমাধানের বিষয়ে খুব ভালো ও ফলপ্রসূ আলোচনাকরেছে।

তিনি তার ট্রুথ সোশ্যালপেজে লিখেছেন, “এই গভীর, বিস্তারিত এবং গঠনমূলক আলোচনার  উপর ভিত্তি করে, আমি যুদ্ধ বিভাগকে নির্দেশ দিয়েছি যে চলমান বৈঠক ও আলোচনার সাফল্যের সাপেক্ষে ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোর বিরুদ্ধে যেকোনো ধরনের সামরিক হামলা পাঁচ দিনের জন্য স্থগিত করা হোক।

এদিকে ইরানের আধা-সরকারি মেহর নিউজ এজেন্সি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো সংলাপ হচ্ছে না। ট্রাম্পের মন্তব্যের লক্ষ্য হলো জ্বালানির দাম কমানো এবং তার সামরিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য সময় আদায় করা।

 

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উত্তেজনা কমানোর জন্য আঞ্চলিক দেশগুলোর পক্ষ থেকে উদ্যোগরয়েছে, কিন্তু তাদের উদ্বেগগুলো ওয়াশিংটনের কাছে জানানো উচিত, কারণ তারাই  এই যুদ্ধ শুরু করেছে।

প্রসঙ্গত, গত শনিবার ট্রাম্প হুমকি দেন, ইরানকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে দিতে হবে। না হলে তাদের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে। এ হুমকির পর পাল্টা হুমকি দেয় ইরান। দেশটি জানায়, তারা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় আরব দেশগুলোর যেসব বিদ্যুৎ কেন্দ্র মার্কিন ঘাঁটিতে বিদ্যুৎ সরবরাহ করে সেগুলো লক্ষ্য করে হামলা চালাবে।

ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রায় শেষ দিকে চলে এসেছে। তার আগেই তিনি হামলার পরিকল্পনা স্থগিতের কথা দাবি করলেন।

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ডোনাল্ড ট্রাম্প