মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দ্রুত যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার আহ্বান জানিয়েছে চীন ও পাকিস্তান। একই সঙ্গে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিয়েছে দুই দেশ।
মঙ্গলবার (৩১ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার বরাতে আলজাজিরা জানায়, বেইজিংয়ে বৈঠক শেষে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার যৌথভাবে এই আহ্বান জানান।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে পাঁচ দফা উদ্যোগ প্রস্তাব করেছে দুই দেশ।
প্রস্তাবগুলো হলো-
অবিলম্বে সব ধরনের সংঘাত বন্ধ করে সংঘর্ষের বিস্তার রোধ;
ইরান ও উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব বজায় রেখে দ্রুত শান্তি আলোচনা শুরু;
বেসামরিক মানুষ ও স্থাপনার ওপর হামলা বন্ধ;
হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা;
জাতিসংঘ সনদের ভিত্তিতে একটি বিস্তৃত শান্তি কাঠামো গড়ে তোলা।
এমএ//