অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে কোনোভাবেই অতিরিক্ত টাকা ছাপানোর পথে যেতে চায় না।
বুধবার (১ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও জানান, ঋণের ওপর নির্ভরতা কমিয়ে একটি বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে। পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে ঘন ঘন নীতি পরিবর্তনের পরিবর্তে দীর্ঘমেয়াদি ও স্থিতিশীল নীতি গ্রহণের ওপর জোর দেওয়া হবে।
তবে তিনি স্বীকার করেন, দেশের অর্থনীতি ইতোমধ্যেই নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এর ওপর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের চাপও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এ ছাড়া মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতকে নতুন একটি চাপ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সব মিলিয়ে সরকার বর্তমানে “ত্রিমুখী চ্যালেঞ্জের” মুখোমুখি হয়েছে—যা অর্থনীতির ওপর বাড়তি প্রভাব ফেলছে।
এসি//