দেশজুড়ে

তেল না পেয়ে উপজেলা পরিষদ ঘেরাও

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে জ্বালানি তেল না পেয়ে উপজেলা পরিষদ ভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন বিভিন্ন কোম্পানির বিক্রয়কর্মীদের সংগঠন এস আর সমিতি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে দুই  শতাধিক এস আর মোটরসাইকেল নিয়ে ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ করেন।

তারা জানান, পাম্পগুলোতে পেট্রোল ও অকটেনের ঘাটতির কারণে অনেক জায়গায় সরবরাহ বন্ধ রয়েছে। যে কয়েকটি পাম্প খোলা রয়েছে, সেগুলোতে তেল নিতে ভোর থেকেই দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও  প্রয়োজনীয় তেল পাচ্ছেন না।

বিশেষ করে মোটরসাইকেল চালকদের দুর্ভোগ সবচেয়ে বেশি। তারা কাজের প্রয়োজনে দ্রুত চলাচল করতে না পেরে সময় ও অর্থদুই দিক থেকেই ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অনেকে আবার লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরে যেতে বাধ্য হচ্ছেন।

 সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের সম্পাদকের অভিযোগ, জ্বালানি সরবরাহ স্বাভাবিক না থাকায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। তাদেরে বিক্রয় কার্যক্রম পরিচালনা করতে অসুবিধা হচ্ছে। দ্রুত এই সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ কামনা করেছেন তারা।

পরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজওয়ানা নাহিদ তাঁদের তেল দেয়ার আশ্বাস দিলে  তাঁরা উপজেলা পরিষদ চত্বর ছেড়ে চলে যান।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ঝিনাইদহ