দেশজুড়ে

অবৈধ বহনের সময় ৫০ লিটার পেট্রোলসহ মোটরসাইকেল জব্দ

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে অবৈধ ভাবে পেট্রোল পরিবহন করার সময় একটি মোটরসাইকেলসহ  প্রায় ৫০ লিটার পেট্রোল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়রা ধাক্কামারা এলাকায় ধাক্কামারা- মালাদাম সড়কের মর্ডান কিন্ডারগার্টেনের সামনে ওই মোটরসাইকেলকে আটক করে স্থানীয়রা। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা  বলেন, বোদা উপজেলার সুবাহানাকা ফিলিং স্টেশন থেকে অসাধু উপায়ে নিয়মিত জ্বালানি তেল ক্রয় করে খোলা বাজারে অতিরিক্ত মূল্যে বিক্রি করে আসছিল একটি চক্র।

সিগারেট কোম্পানির গাড়ির মত বক্স তৈরি করে মোটরসাইকেলে পেট্রোল পরিবহন করা হচ্ছে বিষয়টি বুঝতে পেরে স্থানীয় হাবিব নামে এক ব্যক্তি মোটরসাইকেল চালককে ধাওয়া করেন। এসময় চালক মোটরসাইকেলটি রেখে পালিয়ে যান।

পরে প্রশাসনকে খবর দেয়া হলে সদর থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি সহ পেট্রোল জব্দ করেন৷ পরে শহরের সেতারা ফিলিং স্টেশনে গিয়ে সরকারি মূল্যে পেট্রোল বিক্রি করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা  জব্দকৃত পেট্রোল বিক্রি করে সরকারি কোষাগারে জমা এবং অভিযোগের বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #পঞ্চগড়