শিক্ষা

আবারও দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে। আগামীকাল রবিবার (১২ এপ্রিল) থেকে শুরু হওয়া এই ছুটি চলবে মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত।

বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী জানা গেছে, ১২ এপ্রিল বৈসাবি উৎসব, ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি এবং ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে এই ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটি শেষে আগামী বুধবার (১৫ এপ্রিল) থেকে যথারীতি শ্রেণি কার্যক্রম শুরু হবে।

এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ইতোমধ্যে নোটিশ জারি করে বিষয়টি নিশ্চিত করেছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈসাবি, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ উপলক্ষে স্কুল ও কলেজ শাখার সব ধরনের পাঠদান এবং দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ছুটি #স্কুল