বিনোদন

নিজেদের প্রথম অ্যালবাম ‘অপেক্ষা’ প্রকাশ করলো ব্যান্ড দল ‘নার্ভ’

ঢাকা-ভিত্তিক অল্টারনেটিভ রক ব্যান্ড 'নার্ভ' তাদের প্রথম স্টুডিও অ্যালবাম অপেক্ষা প্রকাশ করেছে।

শনিবার (১১ এপ্রিল) ব্যান্ডটি তাদের প্রথম অ্যালবাম প্রকাশ করে। অ্যালবামটি সব ধরণের স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে।

তাদের ভোকালিস্ট জেরিকো কস্তা বলেন, অপেক্ষা ধীরে ধীরে হারিয়ে যাওয়ার গল্প, যখন সময় থেমে থাকে না। এটা সেইসব অনুভূতির শব্দযেখানে তুমি অদৃশ্য স্মৃতিগুলো আঁকড়ে ধরো, মাথার ভেতরেই কথোপকথন চালিয়ে যাও, আর ভাঙা হৃদয় নিয়েও বেঁচে থাকো। প্রতিটা গান এমন কিছু অংশ, যা আমরা হারিয়েছি এবং আর কখনো ফিরে পাইনি।

বাংলা রকের সাথে আধুনিক অল্টারনেটিভ সাউন্ডের মিশেলে তৈরি এই অ্যালবামটি অপেক্ষা, আবেগগত দূরত্ব এবং সময়ের প্রবাহএই গভীর অনুভূতিগুলোকে কেন্দ্র করে গড়ে উঠেছে। অ্যালবামজুড়ে রয়েছে আত্মমুখী লিরিক, মেলোডিক গিটার-ভিত্তিক অ্যারেঞ্জমেন্ট এবং একধরনের অ্যাটমসফেরিক সাউন্ডস্কেপ, যা একসাথে মিলিয়ে একটি ধারাবাহিক গল্প তুলে ধরে।

 অপেক্ষা”, ব্যান্ড দলটির জন্য একটি বড় মাইলফলকপ্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যালবাম হিসেবে এটি শ্রোতাদের সাথে এক গভীর, কাঁচা ও প্রতিফলিত সংযোগ তৈরি করার চেষ্টা করবে বলে মনে করেন দলটির সদস্যরা

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #নার্ভ