বিনোদন

ওয়াই প্লাস নিরাপত্তা উপেক্ষা করে অবাক কাণ্ড সালমানের

ছবি: সংগৃহীত

বলিউড সুপারস্টার সালমান খান একের পর এক প্রাণনাশের হুমকি পাচ্ছেন। আবারও লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের লোকেরা হত্যার হুমকি দিয়েছে বলে জানা গেছে। মাত্র ১০ দিনের ব্যবধানে সিকান্দার তারকার জন্য এটি তৃতীয় হুমকি ছিলো। এখন ওয়াই প্লাস নিরাপত্তা ছাড়া ঘর থেকে বের হন না তিনি। হঠাৎ সেসব উপেক্ষা করে বিমানবন্দরে ঘটালেন অবাক করা কাণ্ড। 

 শুক্রবার (২৭ নভেম্বর)  সন্ধ্যায় ‘মাতৃভূমি’ সিনেমার প্রচার সেরে ফিরছিলেন সালমান। সঙ্গে ছিলেন অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। বিমানবন্দরে কড়া নিরাপত্তায় বের হচ্ছিলেন অভিনেতা। ঠিক ওই মুহূর্তে এক শিশু সালমানের সঙ্গে দেখা করার আবদার করে বসে। কচি মনে কষ্ট দেওয়া সম্ভব হয়নি নরম হৃদয়ের টাইগারের। লরেন্স বিশ্নোইয়ের হুমকি উপেক্ষা করে নিরাপত্তার চাদর ছুড়ে ফেলে খুদে ভক্তের ডাকে সাড়া দেন। একরত্তিকে ইশারায় ডাকেন।

শিশুটি দৌড়ে কাছে গেলে সালমান তার সঙ্গে কথা বলেন এবং কপালে একটি আদুরে চুমু এঁকে দেন। এই মুহূর্তের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা তার মানবিক আচরণের ব্যাপক প্রশংসা করছেন।

আর দেরি করেনি খুদে। দৌড়ে চলে যায় সালমানের কাছে। চুলবুল পাণ্ডেও খানিক সময় কথা বলেন। কপালে এঁকে দেন আদুরে চুমু। প্রিয় তারকার উষ্ণ আদরে যারপরনাই আনন্দিত হয়ে ফিরে যায় শিশুটি। দুজনের সে মুহূর্তে মজেছেন নেটিজেনরাও। সালমানের প্রশংসায় পঞ্চমুখ। কেউ লিখেছেন, 'ওনার হৃদয় পুরোটাই সোনার।'আরেকজনের কথায়, 'এখান থেকেই বোঝা যায়, উনি কত বড় মাপের মানুষ।'

 

এমজে/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #বলিউড #সালমান খান