বিনোদন

কারিনার পর এবার দীপিকার ‘ফি আমানিল্লাহ’ নেকলেস নিয়ে বিতর্ক

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের পর এবার দীপিকা পাড়ুকোনের একটি পুরোনো গয়না নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। ২০২২ সালের কান চলচ্চিত্র উৎসবে তার পরা একটি নেকলেসে আরবি ভাষায় ‘ফি আমানিল্লাহ’ লেখা ছিল বলে সম্প্রতি বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

দীপিকার পরা ‘লখনউ রোজ’ নামের নেকলেসটির একটি রত্নপাথরে আরবি ভাষায় ‘ফি আমানিল্লাহ’ কথাটি খোদাই করা ছিল।

২০২২ সালের কান চলচ্চিত্র উৎসবে পশ্চিমা পোশাকের সঙ্গে নেকলেসটি পরেছিলেন দীপিকা। রত্নপাথর ও অপরিশোধিত হীরার সমন্বয়ে তৈরি গয়নাটিতে মহারানি নেকলেসের নকশা ফুটিয়ে তোলা হয়েছিল।

এত দিন গয়নাটি দীপিকার উৎসবের সাজের অংশ হিসেবেই পরিচিত ছিল। তবে সম্প্রতি কারিনা কাপুরের একটি গয়না নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পর দীপিকার পুরোনো ছবিও নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উল্লেখ্য, চলতি বছরের দীপাবলি উৎসবে কারিনা কাপুরের পরা একটি পান্নার লকেট ঘিরে বিতর্কের সূত্রপাত হয়। জানা যায়, ৩০ ক্যারেট ওজনের ওই লকেটে পবিত্র কোরআনের আয়াতুল কুরসি খোদাই করা ছিল। এরপর থেকেই ধর্মীয় আয়াত খোদাই করা গয়না পরা নিয়ে আলোচনা শুরু হয়।

 

এ সম্পর্কিত আরও পড়ুন #কারিনা কাপুর #ফি আমানিল্লাহ #দীপিকা পাড়ুকোন