রাজনীতি

বিএনপি হাজার চেষ্টা করলেও ওই আওয়ামী লীগ হতে পারবে না : জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন,বিএনপির সঙ্গে আমরা একসময় একসঙ্গে মজলুম ছিলাম। আমি বিনয়ের সঙ্গে বলতে চাইআপনারা হাজার চেষ্টা করলেও ওই আওয়ামী লীগ হতে পারবেন না; বড়জোর দুর্বল আওয়ামী লীগ হতে পারবেন।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের জাতীয় সমাবেশে  এসব কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, যে আওয়ামী লীগ একসময় পুরো জাতিকে নিয়ে কিংবা বিরোধী দলকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করতো, আজ তাদের কী দশা? বিএনপি ঠিক একই কাজ শুরু করেছে

তিনি বলেন, ‘‘বিএনপি তাদের দেওয়া ৩১ দফা কর্মসূচি সংস্কারের তাদের ইশতেহারেই তারা বিরোধিতা করছে। আমার মনে হয়, তারা যে বিরোধিতা করছে এই জ্ঞানটাও বোধহয় তারা হারিয়ে ফেলেছে।’’

বিরোধীদলীয় নেতা বলেন, বিএনপির শীর্ষ নেতারা জেলে থাকাকালে একসঙ্গে ছিলেন মামুনুল হক। তখন তারা হতাশা প্রকাশ করে বলতেন, “২০৪১ সালের আগে হাসিনা এবং আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো সম্ভব নয়।

তিনি আরও বলেন, ২৪-এর অভ্যুত্থানের পর বঙ্গভবনে উপদেষ্টাদের শপথ অনুষ্ঠানে বিএনপির একজন শীর্ষ নেতার পাশে মামুনুল হক উপস্থিত ছিলেন। ওই নেতা তাকে প্রশ্ন করেছিলেন, “এটা কি হলো?” জবাবে তিনি আকাশের দিকে আঙুল তুলে ইঙ্গিত করেন। পরে ওই নেতা বলেন, “আসলেই এটা খোদার দান, এটাই মিরাকল।

জামায়াত আমির অভিযোগ করেন, সেই খোদার দানএখন অনেকে ভুলে গেছে। কেউ কেউ দাবি করছে কোনও নির্দিষ্ট ব্যক্তি আন্দোলনের মাস্টারমাইন্ড ছিলেন বা তার নেতৃত্বেই আন্দোলন সফল হয়েছেযা সম্পূর্ন তিনি ভুয়া দাবিবলে তিনি উল্লেখ করেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #জামায়াত আমির