জাতীয়

হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

বায়ান্ন প্রতিবেদন

শনিবার (২ মে) সকাল ১০টায় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে সাড়ে ১০টার দিকে তিনি সরাসরি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে গিয়ে জিয়ারত সম্পন্ন করেন।

জিয়ারত শেষে প্রধানমন্ত্রীর কর্মসূচি অনুযায়ী নগরের চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে। এরপর বিকেলে তিনি সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন।

দিনের শেষ ভাগে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবশেষে সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন বলে জানা গেছে।

এদিকে, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে বিমানবন্দর ও আশপাশের এলাকায় আগে থেকেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।

এর আগে সকালে রাজধানীর গুলশানের বাসা থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখান থেকে সকাল ৯টা ২০ মিনিটে আকাশপথে সিলেটের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

এসি//

 
 

এ সম্পর্কিত আরও পড়ুন #হযরত শাহজালাল (রহ.) #তারেক রহমান #প্রধানমন্ত্রী #জিয়ারত