জাতীয়

ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের টিকেট বিক্রির তারিখ ঘোষণা

ঈদুল আজহা উপলক্ষে যাত্রীর চাপ সামাল দিতে অগ্রিম ট্রেন টিকিট বিক্রির সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ রেলওয়ে। এবারও শতভাগ টিকেট অনলাইনে ছাড়া হবে। আগামী ১৩ মে থেকে অনলাইনে ঈদযাত্রার টিকিট ছাড়া হবে, আর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে

মঙ্গলবার (৫ মে ) বাংলাদেশ রেলওয়ে অগ্রীম টিকেট বিক্রির সূচী প্রকাশ করে।

সূচি অনুযায়ী, ১৪ মে বিক্রি হবে ২৪ মে, ১৫ মে ২৫ মের এবং ১৬ মে ২৬ মের টিকিট। এরপর ১৭ মে পাওয়া যাবে ২৭ মের টিকিট।

ফিরতি যাত্রার টিকেট বিক্রি শুরু হবে, ২১ মে থেকে। ওই দিন ৩১ মের টিকিট ছাড়া হবে। ২২ মে মিলবে ১ জুনের, ২৩ মে ২ জুনের, ২৪ মে ৩ জুনের এবং ২৫ মে ৪ জুনের টিকিট।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ট্রেনের টিকেট