জাতীয়

বিদ্যুৎ চাপ কমাতে সহজলভ্য হচ্ছে সোলার প্যানেল

বায়ান্ন প্রতিবেদন

রাজধানীতে বিদ্যুতের লোড কমাতে প্রতিটি বাসায় সৌরবিদ্যুৎ বা সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (০৭ মে) বিআইআইডি এক্সপো–এর উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এ তথ্য জানান। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে।

মন্ত্রী বলেন, বিদ্যুতের বিকল্প ও ব্যাকআপ ব্যবস্থা আরও শক্তিশালী করতে সৌরবিদ্যুৎ ব্যবস্থাকে সহজলভ্য করা হবে। এ বিষয়ে আগামী জুন মাসের মধ্যে সরকারি আদেশ জারির মাধ্যমে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, নেতৃত্বগত ঘাটতির কারণে দেশে এখনো ব্যাপকভাবে সোলার এনার্জি ব্যবহারে অগ্রগতি হয়নি। তবে বর্তমান সরকার নবায়নযোগ্য জ্বালানির মধ্যে সৌর ও বায়ুশক্তিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ সময় তিনি বলেন, বর্তমানে বিদ্যুতের দাম বাড়ানো হয়নি।

 

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #সৌরবিদ্যুৎ #সোলার প্যানেল